`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়ায় সাড়ে ২৩ কেজির দুই কোরাল বিক্রি ৩০ হাজার টাকায়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
পেকুয়ায় সাড়ে ২৩ কেজির দুই কোরাল বিক্রি ৩০ হাজার টাকায় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে সাগরে ধরা পড়া দুটি বড় কোরাল মাছ বিক্রি হয়েছে ৩০ হাজার ৪২০ টাকায়। মাছ দুটির মোট ওজন ২৩ কেজি ৪০০ গ্রাম। গত সোমবার ও মঙ্গলবার মাছ দুটি কেনাবেচা করেন স্থানীয় মাছ ব্যবসায়ী সেলিম বাহাদুর।


মঙ্গলবার সকালে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া এলাকার জেলে শফি আলম ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ নিয়ে বাজারে আসেন। সেলিম বাহাদুর মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে ১৩ হাজার টাকায় কেনেন। পরে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে এক প্রবাসীর কাছে মাছটি ১৩ হাজার ৫২০ টাকায় বিক্রি করেন।


এর আগের দিন সোমবার পেকুয়ার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার জেলে আকতার আহমদের কাছ থেকে ১৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ কেনেন সেলিম বাহাদুর। প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে মাছটির দাম পড়ে ১৬ হাজার ২৫০ টাকা। পরে বাঁশখালী উপজেলা সদরের ‘রয়েল হান্ডি’ রেস্তোরাঁর মালিকের কাছে মাছটি ১৬ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন তিনি।


মাছ ব্যবসায়ী সেলিম বাহাদুর জানান, বঙ্গোপসাগরে এখন বড় আকারের কোরাল মাছ ধরা পড়ছে। ১৩ কেজি ওজনের মাছটি উজানটিয়ার ডওয়াখালী পয়েন্টে এবং ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের মাছটি বাঁশখালীর ছনুয়া পয়েন্টে জেলেদের জালে ধরা পড়ে।


পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, মাঝেমধ্যে জেলেদের জালে বড় আকারের কোরাল ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। সমুদ্রের সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের মানুষ উপকৃত হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক