`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে চোর-ছিনতাইকারী, মাদক সেবনকারী ও বিভিন্ন মামলার আসামিসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৯ জন চোর ও ছিনতাইকারী, ৮ জন মাদক সেবনকারী, ৩ জন ধর্তব্য অপরাধে জড়িত এবং আদালতের পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন। চুরি-ছিনতাই প্রতিরোধ ও অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।


ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন সাইফুল ইসলাম বাবু, মো. ইসমাঈল ওরফে বাঘা ও আমান উল্লাহ। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সজিব দে, অপু দে, রশিদ আহম্মদ, আব্দুর রহিম, নেছার উদ্দিন ও মো. আইয়ুবকে।


মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার আটজন হলেন মো. এনামুল হক, রবিউল হাসান, আব্দুল করিম, আবুল ফয়েজ, নুরুল আলম, এরশাদুল ইব্রাহিম, মো. এহেছান ও আবু তৈয়ব। ধর্তব্য অপরাধে গ্রেপ্তার তিনজন হলেন মো. রুহুল আমিন, মো. মোস্তফা ও মো. মাজেদ। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. ইসমাইল ও তৈয়বা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের তৎপরতা রোধে শহর ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ