`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অব্যাহত দাবির পরিপ্রেক্ষিতে ভারতের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতীয় আদালতই নেবে।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি শুধু রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে নিষ্পত্তি হবে না। প্রত্যর্পণ অনুরোধ ভারতীয় বিচার বিভাগের সামনে উপস্থাপন করতে হবে। আদালতে যাচাই করা হবে, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভারতীয় আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না।


ভারত-বাংলাদেশের ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, প্রয়োজন হলে বিষয়টি তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হতে পারে। অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ না থাকলে আদালত অভিযুক্তকে খালাসও দিতে পারে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ আইসিটির দেওয়া রায়কে ভিত্তি করে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করছে। অন্যদিকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টরা দাবি করছেন, ভারতীয় আদালতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হলে তারা ওই রায়কে চ্যালেঞ্জ করবেন।


এদিকে ভারত কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানে আগ্রহী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন