`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৩০ হাজার ইয়াবাসহ সৈয়দ কবির (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল।


বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১টা ৫০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী ওবিএম পোস্ট-১ সংলগ্ন সুইচ গেটের কাছে নুর মোহাম্মদের মাছের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।


আটক সৈয়দ কবির কক্সবাজারের উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প-১৪-এর ব্লক-৬ এলাকার বাসিন্দা। তিনি নুরু বশর ও মরিয়ম খাতুনের ছেলে।


বিজিবি জানায়, আটকের পর তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের তিন কার্টনে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ কবির মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।


উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজার বাইপাসের পাশে প্রকাশ্যে পাহাড় কাটার অভিযোগ

কক্সবাজার বাইপাসের পাশে প্রকাশ্যে পাহাড় কাটার অভিযোগ