`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ট্রাফিক আইন ভাঙায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
ট্রাফিক আইন ভাঙায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। দুই মামলায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউস সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করে গাড়িটি সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। পরে সচিবালয়ের সামনে গাড়িটির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। মামলাগুলো করেন ট্রাফিক সার্জেন্ট সিফাত মাহমুদ।


সার্জেন্ট সিফাত মাহমুদ জানান, মন্ত্রীর গাড়িটি লেন লঙ্ঘন করে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পাশাপাশি অনিরাপদভাবে গাড়ি চালানোর অভিযোগও রয়েছে। এ দুটি অভিযোগে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।


তিনি বলেন, গাড়িটির চালকের নাম আরিফ হোসেন। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও ছিলেন বলে জানা গেছে। মামলা গাড়ির নিবন্ধন নম্বরের বিপরীতে হলেও আইন লঙ্ঘনের দায় চালকের। তাই জরিমানার অর্থ চালককেই পরিশোধ করতে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত বনে পাকা রাস্তা করতে চায় এলজিইডি, বনবিভাগের ‘না’

সংরক্ষিত বনে পাকা রাস্তা করতে চায় এলজিইডি, বনবিভাগের ‘না’