`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে চাঁদাবাজি ও কুপিয়ে জখমের মামলার আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
টেকনাফে চাঁদাবাজি ও কুপিয়ে জখমের মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে চাঁদাবাজি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার একটি চাঞ্চল্যকর মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।


রোববার (১৯ জুলাই) ভোর রাত ৩টা ৫৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার ফুলবাগ সড়কের চাউল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।


গ্রেপ্তার হওয়া আসামির নাম সালমান (৩০)। তিনি টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।


র‌্যাব জানায়, গত ২ জুন রাতে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাঙ্গার ডেইল সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ চলাকালে সালমানসহ কয়েকজন মিলে ঠিকাদারি কাজের সঙ্গে সংশ্লিষ্ট আব্দুর রশিদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে বেধড়ক মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন।


ঘটনার পর টেকনাফ থানায় মামলা দায়ের হলে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার দুই নম্বর আসামি সালমান কক্সবাজার সদর এলাকার একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমান ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ