`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে যা জানাল পিএসসি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে যা জানাল পিএসসি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার দীর্ঘদিনের আইনি জটিলতা কাটলেও পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


পিএসসির তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১,১২২টি পদের বিপরীতে ৭ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ফলে প্রতিটি পদের জন্য গড়ে প্রায় ৬২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


পিএসসির কর্মকর্তারা জানান, এত বিপুলসংখ্যক প্রার্থীর পরীক্ষা আয়োজন করতে প্রায় ১১ কোটি টাকার বাজেট প্রয়োজন। পাশাপাশি ঢাকাকেন্দ্রিক বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য আবাসন ও পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনাও বড় চ্যালেঞ্জ।


আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের পর পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে পিএসসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরীক্ষার তারিখ নির্ধারণ হলে তা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।


পরীক্ষা পদ্ধতি


মোট নম্বর: ১০০

 লিখিত পরীক্ষা: ৯০ নম্বর

 লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪৫ নম্বর (৫০%) প্রয়োজন

মৌখিক পরীক্ষা (ভাইভা): ১০ নম্বর


সংশ্লিষ্টদের মতে, শূন্য পদগুলো দ্রুত পূরণ করা গেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার

কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার