`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।


শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই তিনি এই সিদ্ধান্ত জানান।


দিল্লির যন্তর-মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা। তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এ দাবিকে কেন্দ্র করেই সিজেপি ও কেন্দ্রীয় সরকারের আগের দফার বৈঠকগুলো অচলাবস্থার মুখে পড়ে।


সিজেপি শুরু থেকেই স্পষ্ট জানিয়ে আসছিল, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করা হলে সরকারের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়। শিক্ষার্থীদের মূল দাবিগুলোর মধ্যে ছিল— ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট (NEET) প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া।


পদত্যাগের মধ্য দিয়ে বিক্ষোভকারীদের প্রধান দাবি পূরণ হলো বলে মনে করা হচ্ছে। এর আগে সিজেপির সঙ্গে আগের বৈঠকগুলোতে শেষ দুটি দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে এতদিন নীরব ছিল।


সূত্র: এনডিটিভি


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় র‍্যাবের যৌথ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা

উখিয়ায় র‍্যাবের যৌথ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা