`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আবারও বাড়ল সিগারেটের দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
আবারও বাড়ল সিগারেটের দাম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আবারও বেড়েছে সিগারেটের দাম। নিম্নস্তরের বা কমদামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করেছে সরকার।


বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল রয়েছে।


এর আগে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়। তখন নিম্নস্তরের প্রতি ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বেড়ে সর্বনিম্ন খুচরা মূল্য দাঁড়াল ৬৫ টাকা।


এ ছাড়া বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত