`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

‘সিংহ একা চলে, দল বেঁধে চলে ভেড়া’—কেন বললেন পূজা চেরি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
‘সিংহ একা চলে, দল বেঁধে চলে ভেড়া’—কেন বললেন পূজা চেরি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নতুন সিনেমার শুটিং কিংবা অভিনয়ের খবর না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। নিয়মিত ফটোশুটের ছবি প্রকাশের পাশাপাশি বিভিন্ন বার্তাও শেয়ার করেন তিনি।


সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে প্রায় এক ডজন ছবি পোস্ট করেন পূজা। নীল কুর্তি ও সাদা প্যান্টে অভিনেত্রীর ছবিগুলো তোলা হয়েছে একটি ভবনের ছাদ বা বারান্দায়, রাতের আলোয়।


ছবির সঙ্গে দেওয়া বার্তায় পূজা লেখেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা।’ এরপর তিনি বলেন, পরিচিত মানুষের সংখ্যা কমে গেলে কিংবা একসময় যেখানে হাসি-আড্ডা ও মানুষের ভিড় ছিল, সেখানে একা হয়ে পড়লে ভয় পাওয়ার কিছু নেই। বরং এটি নিজের স্বতন্ত্র পথ তৈরি করে এগিয়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে।


পূজার নতুন সাজের ছবিগুলো ভক্তদের প্রশংসা পেয়েছে। মন্তব্যের ঘরে অনেকে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কেউ সামনে দুর্গাপূজা উপলক্ষে আরও ছবি প্রকাশের অনুরোধও জানিয়েছেন।


সর্বশেষ কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায় বড় পর্দায় দেখা গেছে পূজা চেরিকে। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি এই অভিনেত্রী। এদিকে তাঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জনও আলোচনায় এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার

সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার