`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার সীমান্তে মায়ানমারে পাচারের সময় ৪,৪০১ কেজি সার জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
কক্সবাজার সীমান্তে মায়ানমারে পাচারের সময়  ৪,৪০১ কেজি সার জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মায়ানমারে পাচারের প্রাক্কালে কক্সবাজার সীমান্তে অভিযান চালিয়ে ৪ হাজার ৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার জব্দ করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।


বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম, বাইশফাঁড়ী, চাকঢালা ও রেজুপাড়া বিওপির আভিযানিক দল গত ১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব সার জব্দ করে। জব্দ করা সারের আনুমানিক সিজারমূল্য ৫ লাখ ১ হাজার ৮১০ টাকা।


এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সার দেশের কৃষি উৎপাদনের জন্য একটি অত্যাবশ্যকীয় উপকরণ। এর অবৈধ পাচার দেশের কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও জাতীয় অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সারসহ সব ধরনের সরকারি নিয়ন্ত্রিত পণ্যের অবৈধ পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।


তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দুপুর ১টার মধ্যে কক্সবাজারসহ দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের

দুপুর ১টার মধ্যে কক্সবাজারসহ দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের