`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই যুবককে নির্যাতনের অভিযোগ, নিহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই যুবককে নির্যাতনের অভিযোগ, নিহত ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুই যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় মো. আয়াস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ছৈয়দ মোহাম্মদ (২৪) নামে আরেক যুবক। তিনি বর্তমানে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


নিহত আয়াস ১৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।


রোহিঙ্গা সূত্রের দাবি, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ক্যাম্পের দুই আরএসও সদস্য আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে আরসার সদস্যরা আটক করে নিজেদের হেফাজতে নিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন ছৈয়দ মোহাম্মদ।


পরে আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করেছে। মামলাটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তদন্ত করবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বৈরী আবহাওয়ায়ও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়

বৈরী আবহাওয়ায়ও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়