`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মুক্তির আগেই ৬৬৫ কোটি রুপি আয়ের পথে শাহরুখের ‘কিং’

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
মুক্তির আগেই ৬৬৫ কোটি রুপি আয়ের পথে শাহরুখের ‘কিং’ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে বড় অঙ্কের অর্থ আয় করতে যাচ্ছে। সিনেমাটির সম্ভাব্য আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি। সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এর মধ্যে আন্তর্জাতিক পরিবেশনা স্বত্বই বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে। ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে এটিকে রেকর্ড ন্যূনতম গ্যারান্টি হিসেবে উল্লেখ করা হচ্ছে।


ভারতের বাইরে ‘কিং’ পরিবেশনার দায়িত্ব পেয়েছে ফার্স ফিল্মস। প্রতিষ্ঠানটি ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টিতে স্বত্ব কিনেছে। এর আগে কোনো ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্বের চুক্তি ১০০ কোটি রুপির সীমাও অতিক্রম করেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


ভারতের বাজারেও বড় অঙ্কের চুক্তি হয়েছে সিনেমাটি নিয়ে। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর। এ ছাড়া ওটিটি স্বত্ব নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে ১৫০ কোটি রুপিতে। স্যাটেলাইট স্বত্ব থেকে এসেছে ২৫ কোটি এবং সংগীতস্বত্ব বিক্রি হয়েছে ৬৫ কোটি রুপি।


তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে একটি শর্ত রয়েছে। প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য কমবেশি হতে পারে। ফলে বক্স অফিসে ছবিটির সাফল্য অনুযায়ী এ খাতের আয়েও পরিবর্তন আসতে পারে।


সিনেমাটির নির্মাণব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে। শুরুতে ‘কিং’-এর বাজেট ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি রুপি। পরে পরিকল্পনায় পরিবর্তন আসায় নির্মাণব্যয় বেড়ে প্রায় ৪০০ কোটি রুপিতে দাঁড়িয়েছে। শাহরুখ খানের পারিশ্রমিক যুক্ত হলে মোট ব্যয় প্রায় ৫০০ কোটি রুপি হতে পারে। ফলে বিনিয়োগের তুলনায় প্রত্যাশিত আয় নিশ্চিত করতে ছবিটির বক্স অফিস সাফল্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় কাজ করেছিলেন শাহরুখ খান। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। নতুন সিনেমা ‘কিং’-এ এবার শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্ল ও ববি দেওলসহ একাধিক তারকা।


আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কতজন কারিগর কত ঘণ্টায় বানিয়েছেন আমিরের বিয়ের আংটি

কতজন কারিগর কত ঘণ্টায় বানিয়েছেন আমিরের বিয়ের আংটি