`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৭

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৭ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে চোর-ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীসহ বিভিন্ন মামলার ২৭ আসামিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পরিচালিত অভিযানে গ্রেপ্তার ২৭ জনের মধ্যে তিনজন চোর বা ছিনতাইকারী, একজন মাদক ব্যবসায়ী, চারজন মাদক সেবনকারী, ধর্তব্য অপরাধে ১৪ জন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পাঁচজন আসামি রয়েছেন।


গ্রেপ্তার তিন চোর বা ছিনতাইকারী হলেন কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়া এলাকার রবিউল হাসান ওরফে হাসান মনি (২৩), ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার মো. রবিউল হাসান জুয়েল (২৪) এবং রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল এলাকার জিয়া উদ্দিন বাবু (২৮)।


মাদক ব্যবসায়ী হিসেবে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার মো. রিফাত উদ্দিন মানিককে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অভিযোগে পেকুয়ার বারবাকিয়া এলাকার এমরান হোসেন (৩০), খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের মো. জিদান (২১), খুরুশকুল ফকিরপাড়া এলাকার মো. সাঈদ উদ্দিন রিফাত (১৯) ও একই এলাকার মো. ইসমাইলকে (২০) গ্রেপ্তার করা হয়।


ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ১৪ জন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকেও পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও হতে হবে সেখানেই:

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও হতে হবে সেখানেই: