`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
টেকনাফে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।


র‌্যাব-১৫ জানায়, মাদকের অপব্যবহার, চোরাচালান ও পরোয়ানাভুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে সিপিসি-২-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২২ জুলাই রাত ৮টা ১০ মিনিটে টেকনাফ থানার কানজরপাড়া এলাকা থেকে মোহাম্মদ মুছা (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার হওয়া মোহাম্মদ মুছা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার বাসিন্দা। তিনি মাদক সংক্রান্ত একটি মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।


অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে ১০০ শতাংশ, নিম্ন গ্রেডে অগ

সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে ১০০ শতাংশ, নিম্ন গ্রেডে অগ