`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ঘুড়ি উৎসবসহ নানা আয়োজনে কুয়াকাটায় পর্যটন কার্নিভাল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
ঘুড়ি উৎসবসহ নানা আয়োজনে কুয়াকাটায় পর্যটন কার্নিভাল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঘুড়ি উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার বিকেল সাড়ে চারটায় লেম্বুর বন সৈকতে এসব আয়োজন অনুষ্ঠিত হয়।


বর্ণিল ঘুড়িতে সৈকতের আকাশ রঙিন হয়ে ওঠে। একই স্থানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুরা রং-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তোলে বিভিন্ন পর্যটনকেন্দ্র এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সকালে বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসবের অংশ হিসেবে রাতে সৈকতে দেশের তারকা শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজনের কথা রয়েছে। এ ছাড়া বিচ ম্যারাথন ও পিঠা উৎসবসহ নানা কর্মসূচি রয়েছে।


তবে কার্নিভাল ঘিরে প্রত্যাশা অনুযায়ী পর্যটকের আগমন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে ৮ মাসে ৩৩৯৯ মামলা: পুলিশ সুপার

কক্সবাজারে ৮ মাসে ৩৩৯৯ মামলা: পুলিশ সুপার