`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর ঢাকা-রিয়াদ রুটে ৯ ফ্লাইট বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর ঢাকা-রিয়াদ রুটে ৯ ফ্লাইট বাতিল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নয়টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বাতিল থাকবে। এতে রিয়াদগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শনিবার রাত ৯টা থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কার্যকর রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বাতিল হওয়া ফ্লাইটগুলো কবে পুনর্নির্ধারণ করা হবে, তা এখনো নিশ্চিত নয়। একই সঙ্গে কিং খালিদ বিমানবন্দরের পরিবর্তে বিকল্প কোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করা হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত আসেনি।


পরিস্থিতির কারণে রাতে বিমানবন্দরে যাওয়া অনেক রিয়াদগামী যাত্রী বাড়ি ফিরে গেছেন। সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। এ ছাড়া কাতার ও কুয়েত এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও কয়েক দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি নদীর পানি বাড়ছ

আরও কয়েক দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি নদীর পানি বাড়ছ