`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের সমিতিপাড়ায় আলোচিত সুকান্ত হত্যা মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।


সোমবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫ এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে গত ২৬ জুলাই রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার আসামি বাপ্পি (২০) কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে।


র‍্যাব জানায়, বাপ্পি সমিতিপাড়ায় সংঘটিত সেলুনকর্মী কিশোর সুকান্ত (১৫) হত্যা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।


গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনের পাশাপাশি পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে

কক্সবাজারে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে