`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রতারণার বিষয়ে জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
প্রতারণার বিষয়ে জরুরি সতর্কবার্তা দিল পুলিশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি এবং তদবিরের নামে প্রতারণার ঘটনায় দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।


মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টাও চালানো হচ্ছে।


পুলিশ জানায়, এসব প্রতারণার কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন এবং সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের সুনামও ক্ষুণ্ন হচ্ছে।


সতর্কবার্তায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে বলেই সংশ্লিষ্ট আইডি বা মোবাইল নম্বরটি প্রকৃতপক্ষে ওই কর্মকর্তার—এমনটি ধরে নেওয়া ঠিক নয়। তাই এ ধরনের বার্তা, ফোনকল বা অর্থ চাওয়ার অনুরোধে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।


কেউ এ ধরনের প্রতারণামূলক বার্তা বা যোগাযোগ পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা সিআইডির সাইবার পুলিশ সেন্টার এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে বিষয়টি জানাতে পরামর্শ দিয়েছে পুলিশ।


বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার