জয়পুরহাটের ক্ষেতলালে বোরকা ও হিজাব পরে চুরি করতে গিয়ে ধারালো অস্ত্রসহ আব্দুল মুমিন নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় তার সঙ্গে থাকা আরেক যুবক পালিয়ে গেছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে বড়তারা ইউনিয়নের রোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বোরকা ও হিজাব পরিহিত দুই যুবক চুরির উদ্দেশ্যে বেলাল হোসেনের বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে বেলালের স্ত্রী সাজেদা বেগমের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে আসেন।
পালানোর সময় স্থানীয়রা আব্দুল মুমিনকে ধারালো অস্ত্রসহ আটক করে। তার সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মামলা হয়েছে। পালিয়ে যাওয়া সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
BanglaDock