`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সালমান শাহকে ঘিরে ভক্তদের উন্মাদনা নিয়ে আসছে ‘লাভ ৯৬’

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
সালমান শাহকে ঘিরে ভক্তদের উন্মাদনা নিয়ে আসছে ‘লাভ ৯৬’ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের উন্মাদনা, ভক্তদের আবেগ ও সেই সময়ের নস্টালজিয়া নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি আগামী ৪ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।


সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। এর দুদিন আগেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কাটছাঁটে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।


নির্মাতা ইভান মল্লিক জানান, সিনেমাটিতে বিতর্কিত কিছু নেই। সালমান শাহ ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।


সিনেমার গল্পে উঠে এসেছে নব্বইয়ের দশকের এক অন্ধ সালমান শাহ ভক্তের জীবন ও আবেগ। ১৯৯৬ সালে সালমান শাহর আকস্মিক মৃত্যুর পর ভক্তদের মধ্যে তৈরি হওয়া শোক ও আবেগকে গল্পের মূল প্রেক্ষাপট হিসেবে নেওয়া হয়েছে।


সিনেমাটিতে সেই সময়ের ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশন, ভিসিআর, ভিউকার্ড, ক্যাসেট প্লেয়ার ও রেডিওসহ নানা নস্টালজিক উপাদানও তুলে ধরা হয়েছে।


রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত সিনেমাটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। এতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার বাইপাসের পাশে প্রকাশ্যে পাহাড় কাটার অভিযোগ

কক্সবাজার বাইপাসের পাশে প্রকাশ্যে পাহাড় কাটার অভিযোগ