`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সংগীতার বিচ্ছেদ মামলা প্রত্যাহারের পর ফের আলোচনায় বিজয়-তৃষার সম্পর্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
সংগীতার বিচ্ছেদ মামলা প্রত্যাহারের পর ফের আলোচনায় বিজয়-তৃষার সম্পর্ক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

থালাপতি বিজয়ের স্ত্রী সংগীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করার কয়েকদিন পর অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়কে একই অনুষ্ঠানে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


শনিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজয়। অনুষ্ঠানে তাঁর বাবা-মায়ের পাশাপাশি তৃষা কৃষ্ণন ও তাঁর মা উমা কৃষ্ণনও উপস্থিত ছিলেন। তবে সেখানে দেখা যায়নি বিজয়ের স্ত্রী সংগীতাকে।


অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, সরকারি দায়িত্ব পালনের সময় বিজয় সামনে দিয়ে যাওয়ার সময় তাঁকে স্যালুট করছেন তৃষা।


এর আগেও বিজয়ের ‘জন নায়াগন’ সিনেমার স্ক্রিনিং ও শপথগ্রহণ অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে তৃষার উপস্থিতি দেখা গেছে। ফলে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন আবারও আলোচনায় এসেছে। তবে বিজয় ও তৃষা কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।


এদিকে, ১৯৯৯ সালে বিয়ে করা বিজয় ও সংগীতার দাম্পত্য জীবনের প্রায় ২৭ বছর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সংগীতা। পরে গত শুক্রবার তিনি সেই আবেদন প্রত্যাহার করে নেন এবং আদালত মামলাটি নিষ্পত্তি করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধুকে বাঁচাতে গিয়ে হাত ছুটে স্রোতে তলিয়ে কলেজছাত্রের মৃত্য

বন্ধুকে বাঁচাতে গিয়ে হাত ছুটে স্রোতে তলিয়ে কলেজছাত্রের মৃত্য