`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার সীমান্তে পণ্য পাচার রোধে কঠোর নজরদারির নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
কক্সবাজার সীমান্তে পণ্য পাচার রোধে কঠোর নজরদারির নির্দেশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের সীমান্ত দিয়ে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য পাচার রোধে কার্যকর পদক্ষেপ ও কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।


বিভাগীয় কমিশনার বলেন, সমন্বিতভাবে নজরদারি বাড়িয়ে সারসংকট মোকাবিলা করতে হবে। বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের আরও উদ্যোগী হতে হবে।


সভায় সীমান্তবর্তী এলাকায় পণ্য সরবরাহ, সারসংকট, পাচার প্রতিরোধ এবং সরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়।


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে সভায় কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শামীম আল ইমরানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে বিভাগীয় কমিশনার উখিয়ার স্থানীয় ভূমি অফিস ও রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ৬০০ কেজি সার ও সয়াবিন তেল উদ্ধা

উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ৬০০ কেজি সার ও সয়াবিন তেল উদ্ধা