`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে হেন্ডারসন-কুয়ানসাহকে পাচ্ছে না ইংল্যান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে হেন্ডারসন-কুয়ানসাহকে পাচ্ছে না ইংল্যান্ড ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুই ফুটবলারকে পাচ্ছেন না প্রধান কোচ থমাস টুখেল। তারা হলেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন এবং ডিফেন্ডার জারেল কুয়ানসাহ।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনের সময় হাতে চোট পান হেন্ডারসন। পরে অস্ত্রোপচার করাতে হয় তাকে। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে তার খেলা হচ্ছে না।


অন্যদিকে, একই ম্যাচে লাল কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন তরুণ ডিফেন্ডার জারেল কুয়ানসাহ। ফলে তাকেও পাচ্ছে না ইংল্যান্ড।


তবে এই দুই অনুপস্থিতি ছাড়া প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারছেন টুখেল। কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ে যে রক্ষণভাগ খেলেছিল—এজরি কনসা, জন স্টোনস, মার্ক গেহি ও নিকো ও'রাইলি—সেমিফাইনালেও সেই ডিফেন্স ধরে রাখার সম্ভাবনা রয়েছে।


এদিকে, অসুস্থতার কারণে কোয়ার্টার-ফাইনালের আগে পুরোপুরি ফিট না থাকলেও মিডফিল্ডার ডেকলান রাইস সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার দলের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্রের আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে শুরুর একাদশেই দেখা যেতে পারে তাকে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের