`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জুলাই বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, ওই এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে বলে জানা যায়।


অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ তাহের (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বসতঘরের খাটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


আটক মোহাম্মদ তাহের টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ