`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
কক্সবাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিনসহ সংগঠনটির চার নেতাকর্মীকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।


গ্রেফতার অন্যরা হলেন—বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি শেখ আরমান হোসেন রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ভাদু এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদৌস।


পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে হামলা, সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি। ওই সময়ের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া ও সদর থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।


বগুড়া জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে গ্রেফতার চার আসামিকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ার মাছকারিয়া শাপলা বিলে পর্যটনের সম্ভাবনা

উখিয়ার মাছকারিয়া শাপলা বিলে পর্যটনের সম্ভাবনা