`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নারায়ণগঞ্জ বন্দরে স্বর্ণের দোকানে দিনদুপুরে ডাকাতি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
নারায়ণগঞ্জ বন্দরে স্বর্ণের দোকানে দিনদুপুরে ডাকাতি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ঢুকে দোকান মালিক ও ক্রেতাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।


ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকেশ্বরী এলাকায়।


সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৫ থেকে ৬ জন যুবক দেশীয় অস্ত্র হাতে হঠাৎ স্বর্ণের দোকানটিতে প্রবেশ করে। এ সময় দোকান মালিক ও ভেতরে থাকা দুই ক্রেতাকে রামদার মুখে জিম্মি করা হয়।


পরে দোকানে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় ডাকাতরা। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের প্রত্যেকের মুখে মাস্ক ছিল।


বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো দোকান মালিকের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


তিনি জানান, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ:  স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী