কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্রসৈকতের ছেপটখালী ও মনখালী এলাকা থেকে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাগরে মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয় জেলেরা পানিতে ভাসমান মরদেহগুলো দেখতে পান। পরে তারা বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, উদ্ধার করা তিন মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, সাগরে নৌকা ডুবে ওই তিন ব্যক্তি মারা গিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পর্যালোচনার পর মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
BanglaDock