`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রাথমিক শিক্ষায় ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
প্রাথমিক শিক্ষায় ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে সরকারি ও বেসরকারি স্কুলে নিবন্ধিত শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ডএকিউএ লিডারশিপ সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


ববি হাজ্জাজ বলেন, ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম আনার পরিকল্পনা করছে সরকার। সরকারি ও বেসরকারি স্কুলে নিবন্ধিত শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হবে।


তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তি বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। ইংলিশ মাধ্যম ও বাংলা মাধ্যমসহ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে একই কারিকুলাম চালু করা হবে।


পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি উন্নত বিশ্বের শিক্ষার মান ও ব্যবস্থাপনার বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে রাজনৈতিক ব্যানার-ফেস্টু

কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে রাজনৈতিক ব্যানার-ফেস্টু