`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে দেশের আপামর জনতা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তারা দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন। সেই সময়ের সেনাবাহিনী ছিল অজেয় এবং সেই সেনাবাহিনীর সঙ্গে কোনো কিছুর তুলনা হতে পারে না।


তিনি বলেন, দেশের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা তাদের দায়িত্ব পালন করেছেন। এখন সেই দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে। মুক্তিযুদ্ধের সময় যে স্বপ্ন দেখা হয়েছিল, তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান প্রজন্মকেই নিতে হবে।


হাফিজ উদ্দিন আহমদ বলেন, তারা একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান, যেখানে আর কোনো স্বৈরশাসকের উত্থান হবে না।


তিনি আরও বলেন, সরকার পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। কোনো সরকার ভুল করলে জনগণ তাকে সংশোধন করবে, তবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা উচিত নয়। এ ক্ষেত্রে রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেন তিনি।


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিচয় নিয়ে নতুন রহস্য

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিচয় নিয়ে নতুন রহস্য