`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার অভিযোগ, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার অভিযোগ, আটক ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার সময় শামসু নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বনবিভাগ।


সোমবার ভোররাতে উপজেলার থাইংখালী বিটের ক্যাম্প-১৩ সংলগ্ন তৈলখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শামসু পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকার সৈয়দ আলমের ছেলে।


বনবিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে সৃজিত ২২০ হেক্টর বাগানে অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে অভিযান চালায় বনবিভাগের একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে গাছ কাটার সরঞ্জামসহ শামসুকে আটক করা হয়।


থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাত জানান, রাতের আঁধারে বনাঞ্চলে গাছ কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাছ কাটার সঙ্গে জড়িত একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সরকারি বাগান ও বনভূমিতে অবৈধভাবে গাছ কাটার কোনো সুযোগ নেই। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।


বনভূমি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের বাজারে ভরিতে প্রায় ১০ হাজার টাকা বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে ভরিতে প্রায় ১০ হাজার টাকা বেড়েছে স্বর্ণের দাম