`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
উখিয়ায় ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তাদের মধ্যে নিয়মিত মামলার একজন আসামি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন রয়েছেন।


শুক্রবার (১৬ অক্টোবর) উখিয়া থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পরোয়ানাভুক্ত চারজনের মধ্যে দুজন জেনারেল রেজিস্টার (জিআর) মামলার এবং দুজন ক্রিমিনাল রেজিস্টার (সিআর) মামলার আসামি।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার ফলিয়াপাড়ার হারুন প্রকাশ হারুন বৈদ্য (৪০), বালুখালীর উখিয়া ঘাট এলাকার নুর উদ্দিন (২৮), কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরের বাসিন্দা নূর আলম, রাজাপালং ইউনিয়নের দোছড়ি এলাকার নূর মহল বেগম (৫৬) এবং একই এলাকার মো. আয়াছ।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তারের পর পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, অটোরিকশাচালক গ্রেপ্তার