`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশি-বিদেশি বিমান সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিমান সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।


এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় ৩ হাজার ৪০০ যাত্রী গন্তব্যে যেতে পারেননি বলে জানান মন্ত্রী।


তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের কোনো বাতিল ফি ছাড়াই টিকিট পুনরায় ইস্যু করার ব্যবস্থা করা হবে। যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের ভোগান্তি কমাতে বিকল্প বিমানবন্দর দিয়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।


রিয়াদের পরিস্থিতির কারণে আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, রিয়াদগামী ফ্লাইট বন্ধ থাকায় বিকল্প গন্তব্যের মাধ্যমে যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার কাজ চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগী

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগী