`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরে সড়ক দুর্ঘটনায় তৌহিদুর রহমান সোহেল (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শহরের কস্তুরাঘাট নতুন ব্রিজ এলাকায় দ্রুতগতির একটি টমটমের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত তৌহিদুর রহমান সোহেল কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার জহির আহমেদের ছেলে। তিনি চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।


নিহতের মামা সাংবাদিক নাছির নোমান জানান, ভারুয়াখালী থেকে কক্সবাজার শহরে যাওয়ার পথে কস্তুরাঘাট নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টায় জানাজা শেষে তৌহিদুর রহমান সোহেলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ

সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ