`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির আভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির আভাস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।


এ পরিস্থিতিতে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম ও কক্সবাজারে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম ও কক্সবাজারে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫