`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চট্টগ্রাম ও কক্সবাজারে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
চট্টগ্রাম ও কক্সবাজারে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক অভিযানে ২১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসব ঘটনায় দুজন রোহিঙ্গাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।


রোববার রাতে ডিএনসির চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এসব তথ্য জানান।


ডিএনসি চট্টগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর বিকেলে কর্ণফুলী থানার ক্রসিং মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ শাহ হোসাইন (৪০) ও সেলিম (৪৮) নামের দুজনকে আটক করা হয়। শাহ হোসাইন উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সেলিমের বাড়ি উখিয়ার পালংখালী এলাকায়।


একই দিন কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই ক্রসিং এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ফুলবাবু (৩০) নামের এক যাত্রীকে আটক করা হয়। তার স্যান্ডেলের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ ছাড়া রোববার সকালে চন্দনাইশ থানার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ফটকের বিপরীতে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় চালকের আসনের পেছনের যাত্রীসিটে বসা হামিদ হোসেন (২৬) নামের এক যুবকের কাছ থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।


একই দিন সকাল ১১টার দিকে কক্সবাজার সদর থানার নতুন বাহারছড়ার ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পন্টুনে অভিযান চালিয়ে অনিকা আক্তার ওরফে প্রিয়া (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়। তার ভ্যানিটি ব্যাগ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে বসবাস করেন।


ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, অনিকা আক্তারের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। চট্টগ্রামে আটক অন্যদের বিরুদ্ধে কর্ণফুলী ও চন্দনাইশ থানায় মামলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১