`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪ হাজার পিসসহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪ হাজার পিসসহ আটক ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবাসহ মো. হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।


৬৪ বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে নৌকায় করে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করেন হোসেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।


তল্লাশির সময় তার প্যান্টের পকেট থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ছোট চারটি কার্টনে থাকা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।


আটক হোসেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুস সালামের ছেলে।


৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাগর শান্ত, কক্সবাজারে পর্যটকের ভিড়; বাড়ছে সৈকতকেন্দ্রিক ব্য

সাগর শান্ত, কক্সবাজারে পর্যটকের ভিড়; বাড়ছে সৈকতকেন্দ্রিক ব্য