`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নেপালের বন্যায় মৃত্যু বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
নেপালের বন্যায় মৃত্যু বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখনো ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় অন্তত ৩২০ জন ভারতীয়ও নিখোঁজ রয়েছেন।


বিভিন্ন দুর্গত এলাকা থেকে আহত অবস্থায় ১ হাজার ৫৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর আগে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছিল, বন্যায় ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে। সেখানে ২৩৩ জনের মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া নাওয়ালপরাসি ইস্টে ১৫৪ জন, গোরখায় ৪৬ জন, ধাদিংয়ে ৪০ জন, নুয়াকোটে ৩৭ জন, তানাহুতে ৩০ জন, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭ জন এবং রাসুয়ায় ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


এদিকে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং কাউন্টিতে বন্যায় পাঁচজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল-তিব্বত সীমান্তে বন্যার পর ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন এবং চীনের অংশে প্রায় ৪০০ ভারতীয় আটকা পড়েছেন।


গত বুধবার সকালে নেপালের রাসুয়া ও আশপাশের জেলায় আকস্মিক বন্যা আঘাত হানে। নিখোঁজদের মধ্যে রয়েছেন ৮৬ জন নিরাপত্তাকর্মী, ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ১২৭ জন নেপালি পর্যটক।


বন্যাকবলিত বিভিন্ন এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেকুয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি; ১৬ ভরি স্বর্ণ ও টাকা লুট

পেকুয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি; ১৬ ভরি স্বর্ণ ও টাকা লুট