`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটন স্পটে প্রবেশ ফ্রি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটন স্পটে প্রবেশ ফ্রি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে একদিনের জন্য প্রবেশ ফি মওকুফ করেছে জেলা প্রশাসন। ফলে নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটনকেন্দ্রে রোববার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বিনামূল্যে প্রবেশ করতে পারবেন পর্যটকরা।


শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।


জেলা প্রশাসন জানায়, আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল দিনব্যাপী জেলা প্রশাসন পরিচালিত এসব পর্যটনকেন্দ্রে কোনো প্রবেশ ফি নেওয়া হবে না। এতে জনপ্রতি ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে।


জেলা প্রশাসক বলেন, পর্যটন দিবসকে সামনে রেখে দেশ-বিদেশের পর্যটকদের জন্য এ বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। রোববার দিনভর পর্যটকরা বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন