`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে চোরাই এসির তার কেনার অভিযোগে ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
কক্সবাজারে চোরাই এসির তার কেনার অভিযোগে ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে চোরাই এসির তার ও তামার তার কেনার অভিযোগে সুমি ধর (৩০) নামে এক ভাঙ্গারি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি চুরির মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার পৌরসভার আইবিপি মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে বড় মসজিদ জামে মসজিদ থেকে চুরি হওয়া এসির তার ও তামার তার জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, কক্সবাজার সদর থানার মামলা নম্বর-২১, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬, ধারা ৩৭৯/৩৪-এর মামলায় সুমি ধরকে গ্রেপ্তার করা হয়েছে।


সম্প্রতি কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় বাসাবাড়ি, ব্যাংক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক ও টেলিফোনের তার চুরির ঘটনা বেড়েছে। চোরাই তার কোথায় বিক্রি হচ্ছে এবং কারা এসব মালামাল কিনছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


গ্রেপ্তার সুমি ধরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে চোরাই তারের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্

বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্