`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

জুলাইয়ের প্রথম ১৮ দিনে দেশে এলো ১৭৯ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
জুলাইয়ের প্রথম ১৮ দিনে দেশে এলো ১৭৯ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৮ দিনে দেশে ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ২০ লাখ ডলার বা ২০ দশমিক ২ শতাংশ বেশি।


রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত বৈধ ব্যাংকিং চ্যানেলে মোট ১৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।


বাংলাদেশ ব্যাংক জানায়, শুধু ১৬ থেকে ১৮ জুলাই—এই তিন দিনেই দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স। এর আগে মাসের প্রথম পাঁচ দিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়তে থাকায় মাসের ১৮ দিনেই মোট রেমিট্যান্স প্রায় ১৮০ কোটি ডলারে পৌঁছেছে।


সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে।


অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক