`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পদ্মায় ধরা পড়ল ৮ কেজির চিতল, বিক্রি ১১ হাজার ৬৫০ টাকায়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
পদ্মায় ধরা পড়ল ৮ কেজির চিতল, বিক্রি ১১ হাজার ৬৫০ টাকায় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে লক্ষণ হালদারের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি বড় চিতল মাছ। মাছটি ১১ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে।


সোমবার দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জের পদ্মা নদীর মোহনায় মাছটি জালে ধরা পড়ে। পরে সকালে দৌলতদিয়ার মাছ বাজারে মাছটি নিয়ে গেলে ব্যবসায়ী মাসুদ মোল্লা প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা দরে মোট ১১ হাজার ৬৫০ টাকায় কিনে নেন।


জেলে লক্ষণ হালদার জানান, রাতে জালে বড় ধরনের ধাক্কা অনুভব করার পর জাল তুলে বিশাল চিতল মাছটি দেখতে পান।


ব্যবসায়ী মাসুদ মোল্লা জানান, পরে তিনি পাবনার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দেন।


গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মায় বর্তমানে বড় চিতল মাছ খুব একটা পাওয়া যায় না। তবে মাঝে মধ্যে দু-একটি বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ছয় দিন সাগরে, শেষ দিনে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ

ছয় দিন সাগরে, শেষ দিনে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ