`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সাফের চার ফুটবলারকে বাদ দিয়ে এশিয়ান গেমসের নারী দল ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
সাফের চার ফুটবলারকে বাদ দিয়ে এশিয়ান গেমসের নারী দল ঘোষণা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে ২৩ সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে এক নতুন মুখ ও কয়েকজন প্রত্যাবর্তিত খেলোয়াড় সুযোগ পেলেও সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ দলের চার ফুটবলার বাদ পড়েছেন।


সোমবার (৩১ আগস্ট) ঘোষিত দলে অনভিষিক্ত হিসেবে জায়গা পেয়েছেন অর্পিতা বিশ্বাস। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এশিয়ান গেমসেই জাতীয় দলে তার অভিষেক হতে পারে।


এ ছাড়া জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার এবং ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন। অন্যদিকে সর্বশেষ সাফের দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সৌরভী আকন্দ।


আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসের মূল আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নারী ফুটবল ইভেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার।


আগামী ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের অভিযান শুরু হবে। প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে এবং ৭ ও ১০ সেপ্টেম্বর গুয়াংঝু এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।


দেশ ছাড়ার আগে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বলেন, পদক জয়ের সম্ভাবনা নিয়ে বাস্তববাদী হতে হবে এবং বাংলাদেশ এখনো পদক জয়ের পর্যায়ে পৌঁছায়নি। তবে চীনের ভালো মানের দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।


এশিয়ান গেমসের বাংলাদেশ নারী ফুটবল দল:


গোলরক্ষক: রুপনা চাকমা, স্বর্ণা রানী ও মিলি আক্তার।


ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন ও নবীরণ খাতুন।


মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া ও মুনকি আক্তার।


ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সুলতানা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩৮ কোটি টাকার বায়ুবিদ্যুৎকেন্দ্র এখন শুধু পর্যটনকেন্দ্র

৩৮ কোটি টাকার বায়ুবিদ্যুৎকেন্দ্র এখন শুধু পর্যটনকেন্দ্র