`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
কক্সবাজারে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে ১৪ বছরের এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে কক্সবাজার সদর থানাধীন পিএমখালী ইউনিয়নের একটি এলাকা থেকে ওই কিশোর নিখোঁজ হয়। এরপর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।


এ ঘটনায় কিশোরটির সন্ধান পেতে মঙ্গলবার (২৫ আগস্ট) কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। জিডির সঙ্গে নিখোঁজ কিশোরের ছবি ও প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য সংযুক্ত করা হয়েছে।


পরিবারের সদস্যরা জানান, কিশোরটির সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছেন তারা।


নিখোঁজ কিশোরের সন্ধান বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এসপি মাসুদের কাছে দোযখ-জাহান্নামের সংজ্ঞা জানতে চাইলেন সন্ত্

এসপি মাসুদের কাছে দোযখ-জাহান্নামের সংজ্ঞা জানতে চাইলেন সন্ত্