`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের বহুল আলোচিত বিয়ে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৮ আগস্ট পর্তুগালের মাদেইরা দ্বীপে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এই তারকা জুটি।


প্রতিবেদন অনুযায়ী, মাদেইরার রাজধানী ফুঞ্চালের ঐতিহাসিক ক্যাথেড্রালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর শহরের বিলাসবহুল পাঁচতারা সাভয় প্যালেস হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।


রোনালদো ও জর্জিনা ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন। দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর গত বছর তাদের বাগদান সম্পন্ন হয়। সম্প্রতি মায়োর্কায় অবকাশযাপনের সময় দুজনকে হীরার আংটি পরিহিত অবস্থায় দেখা গেলে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।


এর আগে সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, জীবনের সঠিক সময়ে তিনি জর্জিনাকে বিয়ে করতে চান এবং জর্জিনাই সেই নারী, যার সঙ্গে তিনি ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছেন।


তবে বিয়ের খবর নিয়ে ব্যাপক আলোচনা চললেও এখন পর্যন্ত রোনালদো বা জর্জিনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে এই বিয়ের তারিখ ও আয়োজনের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহেশখালীতে চোর সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্য

মহেশখালীতে চোর সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্য