`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সন্ধ্যার মধ্যে কক্সবাজারসহ ৬ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
সন্ধ্যার মধ্যে কক্সবাজারসহ ৬ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কক্সবাজারেও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


কক্সবাজারসহ এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত এসব অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সোনাদিয়ার চরে মিলল নিখোঁজ পর্যটক ইব্রাহিমের মরদেহ

সোনাদিয়ার চরে মিলল নিখোঁজ পর্যটক ইব্রাহিমের মরদেহ