`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে বাসে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
কক্সবাজারে বাসে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।


শনিবার (৩ অক্টোবর) ভোর ৩টার দিকে কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় ‘সৌদিয়া পরিবহন’ নামে একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আইয়াজ (২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের হাসিনা বেগম (৫৫)।


এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি বাসে মাদক বহনের তথ্য পেয়ে লিংক রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে সৌদিয়া পরিবহনের বাসটিতে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ আইয়াজ ও হাসিনা বেগমকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি-১৫। উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত ৩৮৭৯, রোহিঙ্গা শিবিরে মৃত্যু ৬

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত ৩৮৭৯, রোহিঙ্গা শিবিরে মৃত্যু ৬