`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ, ফেসবুক থেকে ছবি-লেখা সরানোর দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ, ফেসবুক থেকে ছবি-লেখা সরানোর দাবি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ফেসবুকে ছবি প্রকাশ ও আপত্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দুই দিনের মধ্যে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীকে সংশ্লিষ্ট সব ছবি ও লেখা সরিয়ে ফেলা এবং ভবিষ্যতে এ ধরনের ছবি প্রকাশ না করার দাবি জানানো হয়েছে। অন্যথায় মানহানি ও সাইবার ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্ট আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাদী।


আইনি নোটিশে বলা হয়েছে, তানজিন নাহার তিশার বিরুদ্ধে বাদী ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা করেছেন, যেগুলো চলমান রয়েছে। নোটিশের অভিযোগ অনুযায়ী, গত ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাদীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন। পাশাপাশি গণমাধ্যমেও বাদীকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তোলা হয়েছে।


নোটিশে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে বাদীকে ছবি প্রকাশের হুমকি দিয়েছিলেন তিশা। সেখানে তিনি বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ বাদীর দাবি, পরবর্তী সময়ে ছবি প্রকাশের মাধ্যমে তাঁর সম্মানহানি করা হয়েছে।


নোটিশে তিশার একটি ফেসবুক পোস্টের বক্তব্যও উল্লেখ করা হয়েছে—‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’। বাদীর দাবি, তাঁর সঙ্গে ছবিতে থাকা অপর নারী তাঁর বোন নন। একজন ফ্যাশন ডিজাইনার এবং অন্যজন নারী উদ্যোক্তা হিসেবে তাঁদের পরিচয় রয়েছে। এই সম্পর্ককে নেতিবাচকভাবে উপস্থাপন করে মানহানি করা হচ্ছে বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।


এ ছাড়া, তিশার ফেসবুক পোস্টে দুই অপ্রাপ্তবয়স্কের ছবি প্রকাশের অভিযোগও আনা হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, ছবি প্রকাশের আগে বাদী বা শিশুদের পরিবারের অনুমতি নেওয়া হয়নি। এটিকে সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।


আইনি নোটিশে নির্ধারিত দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট ছবি ও লেখা সরিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে বাদীকে নিয়ে ছবি প্রকাশ থেকে বিরত থাকার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনজীবীর মাধ্যমে মানহানি ও অন্যান্য অভিযোগে আইনি প্রতিকার চাওয়ার কথা বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক