`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সাগরে ডুবে বন্ধুর মৃত্যু, অপহরণের নাটক সাজিয়ে ৬০ হাজার টাকা মুক্তিপণ আদায়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
সাগরে ডুবে বন্ধুর মৃত্যু, অপহরণের নাটক সাজিয়ে ৬০ হাজার টাকা মুক্তিপণ আদায় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে গোসল করতে গিয়ে স্রোতের টানে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে বন্ধুর মৃত্যুর কথা গোপন রেখে তাকে অপহরণ করা হয়েছে—এমন নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে ৬০ হাজার টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগ উঠেছে তার চার বন্ধুর বিরুদ্ধে।


নিহত কিশোর সায়েদ মুনিফ আহমেদ শান (১৫)। এ ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার চারজনই হালিশহরের চট্টগ্রাম মডার্ন স্কুলের শিক্ষার্থী।


পুলিশ জানায়, গত ১৫ আগস্ট চার বন্ধুর সঙ্গে পতেঙ্গা সমুদ্রসৈকতে গোসল করতে নামে শান। স্রোতের টানে সে পানিতে ভেসে যায়। পরে বন্ধুরা বিষয়টি কাউকে না জানিয়ে বাড়ি ফিরে যায়।


পরদিন শানের পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিকাশে ৬০ হাজার টাকা পাঠানো হলেও শানকে ছেড়ে দেওয়া হয়নি।


পরে পুলিশ চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলে তারা সমুদ্রে শান ভেসে যাওয়ার বিষয়টি জানায়। একই সময়ে পতেঙ্গা থানা থেকে উদ্ধার করা অজ্ঞাত এক কিশোরের মরদেহ শনাক্ত করে পরিবার। মরদেহটি শানের বলে নিশ্চিত হয় তারা।


পুলিশ জানিয়েছে, শানকে হত্যা করা হয়েছে নাকি এটি নিছক দুর্ঘটনা—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। অপহরণের নাটক সাজিয়ে অর্থ আদায়ের ঘটনায় চার কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নি

গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নি