`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম দীর্ঘ ১০ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।


রোববার রাতে প্রীতম হাসান তার ফেসবুক পেজে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে তারা বলেন, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। পরস্পরের প্রতি এখনও যত্ন ও শ্রদ্ধা রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই তাদের জন্য ভালো।


দীর্ঘ সময় ভেবেচিন্তে এবং পরস্পরের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। পরিবারের সমর্থন নিয়ে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন তারা।


বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। একই সঙ্গে সমর্থন ও বোঝাপড়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।


২০২২ সালের ২৯ অক্টোবর মৌলভীবাজারের একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতম হাসান ও শেহতাজ। এর আগে পাঁচ বছরের বেশি সময় তারা প্রেমের সম্পর্কে ছিলেন। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারের ৯০ শতাংশ হোটেল কক্ষ বুকিং

দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারের ৯০ শতাংশ হোটেল কক্ষ বুকিং